ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২৩:৩৩:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনা আক্রান্ত ১৫ হাজার, মৃত বেড়ে ৫০৭

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার

ভারতে করোনা আক্রান্ত ১৫ হাজার, মৃত বেড়ে ৫০৭

ভারতে করোনা আক্রান্ত ১৫ হাজার, মৃত বেড়ে ৫০৭

আগামিকাল সোমবার থেকে ভারতে লকডাউনের কড়াকড়ি কিছুটা শিথিল হচ্ছে। খুলে যাচ্ছে গ্রামীণ ও কৃষি অর্থনীতির অনেকটাই। কিন্তু তার আগেই দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল দেড় হাজারের গণ্ডি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় জানাচ্ছে, এই মুহূর্তে মোট করোনা আক্রান্ত ১৫ হাজার ৭১২ জন। তার মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৯৭৪ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে আরও ১৩৩৪ জনের দেহে। চিকিৎসায় মোট সুস্থ হয়ে উঠেছেন ২২৩০ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৯ জন।

একই দিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যাও ছাড়িয়ে গেল ৫০০। দেশটিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০৭ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭ জনের। মোট মৃতের মধ্যে ২১১ জনই মহারাষ্ট্রের। মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে ৭০ জনের। তার পর রয়েছে গুজরাত (৫৩) ও দিল্লি (৪২)।