বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন
প্রকাশিত : ০৬:২৯ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার | আপডেট: ০৬:২৯ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জাতীয় অ্যাথলেটিকসে ১২ দশমিক দুই শূন্য সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শুক্রবার মেয়েদের ১০০ মিটারে শিরিন সেরা হন। এই অ্যাথলেটের লক্ষ্য এখন এসএ গেমসে স্বর্ণ জয়।
বালিকা বিভাগে ১২.৩০ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন জাকিয়া সুলতানা আর ১২.৩৭ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর শামসুন নাহার চুমকি ব্রোঞ্জ জিতেছেন। 