ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২২:১১:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ছাড়ালো ১ লাখ ৭০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর মিছিল যেন থামছেই না। প্রতি মুহূর্তে বাড়ছে এ সংখ্যা। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টা পর্যন্ত সারাবিশ্বে ২৪ লাখ ৮১ হাজার ৫২৮ জন এ ভাইরাসে এ আক্রান্ত হয়েছেন। আর এ ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে এক লাখ ৭০ হাজার ৪৩৯ জনের।

যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটার থেকে আরও জানানো হয়, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৬৪ হাজার ৮৫৪ জন।

ওয়ার্ল্ডোমিটার আরও জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ হাজার ৫১৪ জন। আর দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন। স্পেনে ২০ হাজার ৮৫২ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১০। আর ইতালিতে মারা গেছে ২৪ হাজার ১১৪ জন। আর সেখানে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮১ হাজার ২২৮ জন। আর ফ্রান্সে ২০ হাজার ২৬৫ জনের মৃত্যু এবং এক লাখ ৫৫ হাজার ৩৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশে সোমবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪৮ জন। আর মৃত্যু হয়েছে ১০১ জনের।

গত ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।

-জেডসি