ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ৮:৩৮:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মমেক মেডিকেলে চিকিৎসক, নার্সসহ করোনায় আক্রান্ত ১৪ জন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৯ এএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পাঁচ চিকিৎসক, নার্স ও কর্মচারী মিলে ১৪ জন। এছাড়াও ময়মনসিংহ শহরের ১, জেলার মুক্তাগাছার ২, হালুয়াঘাট ১, ফুলবাড়িয়া ১, ফুলপুর ২, ত্রিশালে ১ জন, জামালপুর জেলার ৭ জন, নেত্রকোণা জেলায় ৪ জন ও টাঙ্গাইল জেলার ১ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে।

মঙ্গলবার রাত ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মমেকের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়।

অধ্যক্ষ আরও জানান, এদিন ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মাঝে ৩৪ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া যায়। যেখানে মমেক হাসপাতালের পাঁচ চিকিৎসকসহ ১৪ স্বাস্থ্যকর্মী। এছাড়াও ময়মনসিংহ নগরে ১, জেলার মুক্তাগাছার ২, হালুয়াঘাট ১, ফুলবাড়িয়া ১, ফুলপুর ২, ত্রিশালে ১ জন, জামালপুর জেলার ৭ জন, নেত্রকোনা জেলায় ৪ জন ও টাঙ্গাইল জেলার ১ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, গত বৃহস্পতিবার শেরপুর থেকে অন্তঃসত্ত্বা নারী এখানে ভর্তি হন। পরের দিন অস্ত্রোপচারের মাধ্যমে তার ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার ভোরে তাকে আইসিইউতে রাখা হয়। পরের দিন তার নমুনা হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকালই জানা যায়, ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত।

এর আগে গত সপ্তাহে মেডিসিন ওয়ার্ডে একজন এবং ডায়ালাইসিস ওয়ার্ডে দুজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী তথ্য গোপন করে চিকিৎসা নেন। এসব আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

-জেডসি