ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৯:৩৯:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা: দেশে মৃত্যু আরও ১০, নতুন শনাক্ত ৩৯০

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার

করোনা: দেশে মৃত্যু আরও ১০, নতুন শনাক্ত ৩৯০

করোনা: দেশে মৃত্যু আরও ১০, নতুন শনাক্ত ৩৯০

ঘাতকব্যধি করোনায় গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে এ সংখ্যা ১২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৩৯০ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭২ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ১০ জনের মধ্যে পুরুষ সাতজন এবং নারী তিনজন। এছাড়া সাতজন ঢাকায় মারা গেছেন।

নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৩০৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের ৫৫ জেলায় করোনা ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।

নতুন করে পাঁচজনসহ মোট ৯২ জন সুস্থ হয়েছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে সাড়ে ২৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সেই সাথে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৪০। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৫ লাখ ৫৬ হাজার ৯০৯ জন। এদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ৬৮ হাজার ৮৭৫ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ২৪৫ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬ লাখ ৯০ হাজার ৩৯৪ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৭৭ হাজার ৬৪০ জন (২০ শতাংশ) রোগী মারা গেছেন।

করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।