ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২২:০৯:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় বিশ্বব্যাপী প্রাণহানি ১ লাখ ৯০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২১ এএম, ২৪ এপ্রিল ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যাও ২৭ লাখের বেশি। করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ২৮ হাজার করোনা রোগী।

শুক্রবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯০ হাজার ৬৫৪ জনে এবং আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। অপরদিকে ৭ লাখ ৪৫ হাজার ৬২০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮০ হাজার ২০৪ জন এবং মৃত্যু হয়েছে ৪৯ হাজার ৮৪৫ জনের। সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৯২২ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ২৪ জন এবং মৃত্যু হয়েছে ২২ হাজার ১৫৭ জনের।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন এবং মৃত্যু হয়েছে ২৫ হাজার ৫৪৯ জনের।

-জেডসি