খালেদা জিয়া আজ সৌদি আরব যাচ্ছেন
প্রকাশিত : ১১:৫৪ এএম, ১৯ জুলাই ২০১৪ শনিবার | আপডেট: ১১:৫৬ এএম, ১৯ জুলাই ২০১৪ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা: সৌদি বাদশার আমন্ত্রণে ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ার পার্সন খালেদা জিয়া। আজ শনিবার রাত সাড়ে ৯টায় সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
খালেদা জিয়া সৌদি আরব পৌঁছার পর লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও মালয়েশিয়া থেকে ছোট ছেলে আরাফাত রহমান কোকো সপরিবারে সৌদিআরব গিয়ে তাঁর সঙ্গে যোগ দেবেন। এর ফলে দীর্ঘ ৭ বছর পর খালেদা জিয়া ২ছেলেসহ পরিবারের সকল সদস্যের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাবেন। এসময় তাঁরা রাজনৈতিক ও পারিবারিক বিষয়ে আলাপ-আলোচনা করবেন।
খালেদা জিয়া ওমরাহ পালন শেষে সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রীন ওয়াজশরীফসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন।এছাড়া সৌদি আরব বিএনপি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন খালেদা জিয়া। ঈদের আগেই খালেদা জিয়া দেশে ফিরে আসবেন বলে জানা গেছে।
১৯.০৭.২০১৪ 