ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৭:৩৭:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মক্কায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ১২:২১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার | আপডেট: ১২:২৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার

Shelh-Hasina-sad স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের মক্কায় গ্রান্ড মসজিদের একাংশে ভয়বাহ ক্রেন দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, প্রধানমন্ত্রী সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজীজ আল-সৌদকে পাঠানো এক শোক বার্তায় বলেছেন, তিনি এবং বাংলাদেশের জনগণ এই মর্মান্তিক খবর পেয়ে অত্যন্ত শোকাহত ও মর্মাহত। শেখ হাসিনা তাঁর নিজের এবং বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাদশাহ ও নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের প্রতি গভীর শোক আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, নিহতদের বেশির ভাগই ছিলেন মহান আল্লাহতায়ালার মেহমান, যারা হজব্রত পালনের জন্য তাঁর ডাকে সাড়া দিয়ে বিভিন্ন দেশ থেকে আল্লাহর ঘরে এসেছিলেন। শেখ হাসিনা নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন। তিনি নিহতদের কবুল এবং তাদের নিকটজনদের অপূরণীয় ক্ষতি সহ্য করা ও ধৈর্য ধারণের ক্ষমতা যাতে মহান আল্লাহ তাদের দেন তার জন্য তিনি মোনাজাত করেন। শেখ হাসিনা ক্রেন ভেঙ্গে পড়ার এই ভয়াবহ দুর্ঘটনার পর পরই সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ কর্তৃক সময়োচিত ও কার্যকর উদ্ধার প্রচেষ্টা গ্রহণ করার প্রশংসা করেন। এই সময়ে প্রয়োজনে সৌদি সরকারকে যে কোন সহায়তা প্রদানে বাংলাদেশের প্রস্তুতির কথাও তিনি জানান।