মসজিদ আল-হারামে শতাধিক মুসল্লীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শোক
প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার | আপডেট: ১২:৩৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মক্কা শরীফের প্রধান মসজিদে (মসজিদ আল-হারাম) নির্মাণ কাজের ক্রেন ভেঙ্গে শতাধিক মুসল্লীর মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, হজ্বের জন্য বিশ্বের লাখ লাখ মুসলমান এখন সৌদি আরবে অবস্থান করছেন। মক্কার অন্যতম প্রধান এ মসজিদে গতকাল শতাধিক মুসল্লীদের মৃত্যুতে মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের জনগণও মর্মাহত।
বিরোধীদলীয় নেতা মরহুমদের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসার মাধ্যমে দ্রুত আরোগ্য লাভের জন্য মহাল আল্লাহতায়ালার প্রতিও দোয়া কামনা করেন। 