ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২০:৫১:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় মৃ্ত্যুর খবর পড়ার পর কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপিকা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২৬ এপ্রিল ২০২০ রবিবার

করোনায় মৃ্ত্যুর খবর পড়ার পর কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপিকা

করোনায় মৃ্ত্যুর খবর পড়ার পর কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপিকা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের তথ্য জানাতে গিয়ে প্রথমে কণ্ঠস্বর ভারি হয়ে আসে। এরপর কথা জড়িয়ে যায়। পরে কোনোমতে খবর পড়া শেষে সজোরে কাঁদতে থাকেন এক উপস্থাপিকা। পরে অন্যরা এসে তাকে শান্ত করার চেষ্টা করেন।

দ্য মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় মৃতদের খবর পড়ার পর কান্নায় ভেঙে পড়া ওই উপস্থাপিকার নাম কিমবারলে। তিনি স্কাই নিউজের একজন উপস্থাপিকা। করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ২০ হাজার ৩১৯ জনের মৃত্যুর খবর দেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন কিমবারলে।

খবর পড়ার সময় উপস্থাপিকা বলছিলেন, ‘আমরা জানি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০৮ বছর বয়সী ব্যক্তি মারা গেছেন। অন্যদিকে মাত্র পাঁচ বছরের শিশুও মারা গেছে।’

এরপর তিনি বলতে থাকেন, নিজের স্ত্রী মৌরিনকে ছেড়ে দূরে থাকতে পারেননি বলে গর্ডন উইলিয়াম মার্টিন ম্যানচেস্টার থেকে চাকরি ছেড়ে চলে এসেছিলেন। সেই তিনিও মারা গেছেন। এ ছাড়া ফার্মাসিস্ট পূজা শর্মা তার বাবা মারা যাওয়ার একদিন পর মারা গেছেন। তারা দুজনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ওই উপস্থাপিকা আরও বলেন, মৃত বন্ধুদের প্রতি অন্যরা শ্রদ্ধা নিবেদন করছে, প্রিয়জন হারিয়ে অনেকেই বলছে- হারানো মানুষগুলো তাদের হাসির খোরাক ছিল। অথচ হারানো মানুষগুলোকে কিছুই দিতে না পারার আক্ষেপ রয়েছে অনেকের ভেতর।

এই কথাগুলো বলার সময় কণ্ঠ জড়িয়ে যায় উপস্থাপিকার। এরপর এক শিশুর মৃত্যুর খবর দিয়ে তার সম্পর্কে বলতে গিয়ে আরও মুষড়ে পড়েন উপস্থাপিকা। খবর পড়া শেষে সবাইকে ধন্যবাদ দিয়েই সজোরে কাঁদতে থাকেন তিনি।