ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৭:২৬:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুস্থ দিতি দেশে ফিরছেন

প্রকাশিত : ০৬:৩৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫ সোমবার | আপডেট: ০৬:৩৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫ সোমবার

24594_1 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : চিকিৎসা শেষে দেশে ফিরছেন অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। গতকাল তার ঘনিষ্ঠ সূত্র দেশে ফেরার বিষয়টি জানান। ভারতের চেন্নাইয়ে মাউন্ট হাসপাতালে এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই ভারতের ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিতি। গত ২৭ শে জুলাই তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। এরপর চিকিৎসকের পরামর্শে এতদিন বিশ্রামে ছিলেন। জানা গেছে, তিনি এখন পুরোপুরি সুস্থ। তার চিকিৎসা কোর্স সম্পূন্ন হয়েছে। চিকিৎসকদের পরামর্শেই তাকে দেশে আনা হচ্ছে। দিতির সুস্থতার সংবাদ শুনে সাংস্কৃতিক অঙ্গনে স্বস্তি ফিরে এসেছে।