ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৯:৩১:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় বিশ্বব্যাপী প্রাণহানি দুই লাখ ১৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২১ এএম, ২৯ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ৯৭২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৩৮ হাজার ১৫১ জন। অপরদিকে, ৯ লাখ ৫৫ হাজার ৭৭০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৬৩৬৫ জনের।একই সময়ে আক্রান্ত হয়েছেন প্রায় ৭৬ হাজার মানুষ। এছাড়া, একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১ হাজারের বেশি করোনা রোগী।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৭৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৫৯ হাজার ২৬৬ জনের। সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ২৩৮ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ১২৮ জন এবং মৃত্যু হয়েছে ২৩ হাজার ৮২২ জনের।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১ হাজার ৫০৫ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৫৯ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।এই ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-জেডসি