ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫৪:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিদ্ধিরগঞ্জে ১৭ র‌্যাব সদস্য করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৬ এএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) ১৭ সদস্য। এছাড়া, র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ের এক উপ-পরিচালক, এক সিনিয়র সহকারী পরিচালক, দুজন সহকারী পরিচালক ও সৈনিকসহ ৩৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, আক্রান্তদের মধ্যে করোনার কোনও উপসর্গ ছিল না। মূলত র‌্যাবের সদস্যরা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেছেন।

তিনি বলেন, র‌্যাব-১১ এর ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯০ জনের রিপোর্ট এসেছে, যেখানে ১৭ জন কোভিড-১৯ পজিটিভ বলে জানা গেছে। বাকি ১২১ জনের রিপোর্ট এখনও আসেনি।

-জেডসি