ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫৫:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সোনাগাজীতে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোনাগাজীর এক ব্যক্তি (৩৫) ফেনী আধুনিক সদর হাপাতালে মারা গেছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

তার বাড়ি সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামে। তিনি ফেনীতে বাসা ভাড়া করে থাকতেন। জ্বর, শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন তিনি।

সদর হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জেলা সিভির্ল সার্জনে পাঠিয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টায় গ্রামের বাড়ি সোনাগাজীতে তার দাফন সম্পন্ন হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৩নং মঙ্গলকান্দি ইউনিয়েন চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল।

-জেডসি