ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫৪:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা সংক্রমণ বৃদ্ধি : নাটোর লকডাউন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ৩০ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

করোনা সংক্রমণ বৃদ্ধি : নাটোর লকডাউন

করোনা সংক্রমণ বৃদ্ধি : নাটোর লকডাউন

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে নাটোর জেলা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নাটোর জেলা লকডাউন থাকবে।

করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে লকডাউনের এ ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, গত দুই দিনে নাটোর সদর হাসপাতালের এক চিকিৎসক এবং সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ২ স্বাস্থ্যকর্মীসহ ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নাটোর জেলাকে লকডাউন করা হয়েছে।