ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৭:২৮:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিক্ষার্থীদের আন্দোলনে ডা. জাফরুল্লাহ'র সংহতি

প্রকাশিত : ০৭:৪৪ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫ রবিবার | আপডেট: ০৭:৪৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫ রবিবার

LWMQQGGKNdWe স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত ভ্যাট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন’ দাবি করে তিনি তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। ঘণ্টায় ঘণ্টায় বক্তব্য পরিবর্তন করে অর্থমন্ত্রীও বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ও বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে দণ্ডিত ডা. জাফরুল্লাহ বলেন,‘ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বসানোটা অন্যায়। ভ্যাট চাপানো দেশের সংবিধান পরিপন্থী। বিশ্বের কোথাও এমন নজির নেই। সরকার ও এনবিআর ধোঁয়াশা ছড়াচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো লাভজনক প্রতিষ্ঠান নয়। এরপরও সরকার ভ্যাট আরোপের মতো বিতর্কিত সিদ্ধান্তে অটল রয়েছে। এখন সরকার ও এনবিআর বলছে কর্তৃপক্ষ ভ্যাট দিবে। যা নতুন করে বিভ্রান্তি তৈরি করছে। আসলে এই ভ্যাট তো শিক্ষার্থীদেরই দিতে হবে কারণ বিশ্ববিদ্যালয়গুলোর তো আলাদা কোনো আয়ের খাত নেই’। ধানমণ্ডিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশের সময়ে তারসাথে ছিলো গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।