করোনা: জার্মানিতে বিধি-নিষেধ বাড়লো ৩০ মে পর্যন্ত
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫৬ এএম, ১ মে ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
জার্মানিতে বিধিনিষেধ ও কড়াকড়ির মেয়াদ আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাজ্যপ্রধানদের সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। এছাড়া বিধিনিষেধ শিথিল করার বিষয়ে আগামী ৬ মে রাজ্যপ্রধানদের সঙ্গে পুনরায় আলোচনায় বসবেন আঙ্গেলা ম্যার্কেল।
সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর জোর দিয়ে বলেন, পুরো জার্মানিতে আমাদের একটাই কৌশল, আর তা হলো করোনাভাইরাস সংক্রমণরোধ করা। তাই সকল ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছনতার দিকগুলো গুরুত্ব দিতে হবে।
ম্যার্কেল বলেন, এই মুহূর্তে রেস্তোঁরা খুলে দেয়া সমস্যা হয়ে দেখা দেবে। কারণ রেস্তোঁরায় শুধু এক পরিবার থেকে নয় বরং বিভিন্ন পরিবারের লোকজন আসে।
ম্যার্কেল ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আজকের সিদ্ধান্তকে একটি ‘মধ্যবর্তী পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, আগামী সপ্তাহে আরও পদক্ষেপের ঘোষণা করা হবে।
আগামী ৪ মে থেকে দেশজুড়ে কিছু বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত সপ্তাহ দুয়েক আগেই নেয়া হয়েছিল। আপাতত তাতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়নি। তবে সামাজিক দূরত্বসহ কিছু কড়াকড়ির মেয়াদ আরও এক সপ্তাহ অর্থাৎ ১০ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল ও রাজ্য সরকার।
-জেডসি
