ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৮:৪৬:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় আরো এক পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৮ পিএম, ১ মে ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম নাজির উদ্দীন। তিনি পুলিশের ওএসআই ছিলেন। কাজ করতেন স্পেশাল ব্রাঞ্চের প্ররক্ষা শাখায়।এই নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন চার পুলিশ সদস্য।

শুক্রবার (০১ মে) সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুলিশ সদরদপ্তর জানায়, শুক্রবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে তার নামাজে জানাজা শেষে মরদেহ নাজিরের গ্রামের বাড়ি পাবনার ভাংগুরা থানার কাজিটোলাতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহ দাফন করা হবে।

নাজির উদ্দীনের দেহে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয় গত ২৫ এপ্রিল। পরে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার আরো দুই পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা যান। এর আগে বুধবার মারা যান একজন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চার পুলিশ সদস্য মারা গেলেন। পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, এখন ঢাকাসহ সারা দেশে পুলিশে ৫৩৭ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

-জেডসি