ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৯:৩১:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনায় মৃত্যু এক হাজার ১৪৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ১ মে ২০২০ শুক্রবার

ভারতে করোনায় মৃত্যু এক হাজার ১৪৭

ভারতে করোনায় মৃত্যু এক হাজার ১৪৭

ভারতে করোনাভাইরাস মহামারিতে নতুন করে ৭২ জনসহ আজ শুক্রবার পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ১৪৭ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মোট আক্রান্তদের মধ্যে ৮ হাজার ৮৮৮ জন করোনামুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন এবং আক্রান্তদের ১১১ জন বিদেশী নাগরিক।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, আজ এ পর্যন্ত নতুন করে মারা যাওয়া ৭২ জনের মধ্যে ২৭ জন মহারাষ্ট্রে, ১৭ জন গুজরাটে,১১ জন পশ্চিমবঙ্গে, মধ্যপ্রদেশ ও রাজস্থানে ৭ জন করে এবং দিল্লীতে ৩ জন মারা গেছেন।

মোট মৃত এক হাজার ১৪৭ জনের মধ্যে মহারাষ্ট্রে ৪৫৯ জন, গুজরাটে ২১৪ জন, মধ্যপ্রদেশে ১৩৭ জন, দিল্লীতে ৫৯ জন, রাজস্থানে ৫৮ জন, উত্তর প্রদেশে ৩৯ জন, পশ্চিমবঙ্গে ৩৩ জন এবং অন্ধ্রপ্রদেশে ৩১ জন।