ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৯:৩০:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ২৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৭ এএম, ২ মে ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত ইতালি। জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।শুক্রবার (১ মে) প্রাণহানির সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা দিন দিন কমতে থাকায় আশার আলো দেখছে ইতালির ছয় কোটি মানুষ। করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার মারা গেছে ২৬৯ জন। বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ২৮৫ জন। এ নিয়ে ইতালিতে মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ২৩৬ জন।

গত কয়েকদিনে রেকর্ড পরিমান লোক সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। শুক্রবারও এ সংখ্যা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৩৪৯ জন। এদিন নতুন আক্রান্ত এক হাজার ৯৬৫ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা এক হাজার ৫৫৯ জন, যা বৃহস্পতিবারের চেয়ে ১৩৫ জন কম। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা এক লাখ ৯৪৩ জন এবং দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ সাত হাজার ৪২৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।এই ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-জেডসি