ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৮:২১:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে করোনায় সুস্থ ১০ লাখ ৮১ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৯ এএম, ২ মে ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত থেকে গত একদিনে বিশ্বে সুস্থ হয়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ। এর মাধ্যমে বিশ্বব্যাপী করোনায় সুস্থ হওয়ার সংখ্যা দশ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ লাখ ৮১ হাজার ৬৩৯ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন এক লাখ ৬১ হাজার ৫৬৩ জন, স্পেনে এক লাখ ৪২ হাজার ৪৫০ জন, ইতালিতে ৭৮ হাজার ২৪৯ জন, ফ্রান্সে ৫০ হাজার ২১২ জন। ইরানে সুস্থ হয়েছেন ৭৬ হাজার ৩১৮ জন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ২৬ হাজার ৯০০ জন।

শনিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৯ হাজার ৫৯২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৮৩০ জন। অপরদিকে ১০ লাখ ৮১ হাজার ৫৯৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি