ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৬:০৩:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ত্বকের যত্ন প্রতিদিন

প্রকাশিত : ০৮:৪৯ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫ রবিবার | আপডেট: ০৮:৪৯ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫ রবিবার

ত্বকের-যত্ন মাজেদুল হক তানভীর, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রতিদিন ত্বকের যত্নে আমাদের প্রয়োজন আরও সচেতনতা। বিশেষ করে নারীদের ত্বকে ঘটে নানা পরিবর্তন। সারাবছর মেক আপ করা এবং বিভিন্ন পণ্যের অত্যধিক ব্যবহারের কারণে ত্বক শুষ্ক হয়ে যায়। নমনীয়তার অভাব এবং নির্জীবতাসহ অনেক ক্ষতিকর প্রভাব পড়ে ত্বকে। নানারকম ক্রিম, তেল, সাবান, ফেসওয়াশ, পাউডার ইত্যাদির বিজ্ঞাপন রেডিও, টিভি ও পত্রপত্রিকায় সবসময়ই প্রচারিত হচ্ছে। রং ফর্সা করা, কালো দাগ ও ব্রণ দূর করা কোনোকিছুই যেন আজকাল আর অসম্ভব নয়। অথচ ত্বকের সৌন্দর্য বা যত্নের ব্যাপারে আমাদের ধারণা অনেকাংশেই ভুল। স্বাস্থ্যসচেতন হলে ত্বক এমনিতেই সুন্দর থাকার কথা। আপনি যে সুস্থ আছেন সেটা আপনার চমত্কার ত্বক দেখেই বোঝা সম্ভব। সুন্দর ত্বক সুস্বাস্থ্যের লক্ষণ।
ত্বককে নিরাপদ ও সুন্দর রাখার কয়েকটি কার্যকর উপায়-
১. তরুণ বয়স পেরিয়ে গেলে ব্রণের উৎপাত থেকে রক্ষা পাওয়া যাবে, এমনটা ভাবার কোন কারণ নেই। প্রাপ্ত বয়ষ্করাও ব্রণের সমস্যার পড়েন। মুখে অতিরিক্ত ব্রণ দেখা দিলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত। আর একটি ঘরোয়া উপায় হল রাতে ব্রণের ওপর টুথপেষ্ট লাগিয়ে ঘুমানো। এতে করে ব্রণ শুকিয়ে যাবে।
২.প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে কনুইয়ে পেট্রোলিয়াম জেলি মাখুন। এটি কনুইয়ের কালো দাগকে হালকা করবে।
৩.দিনে অন্তত দুবার মুখ ধোয়ার চেষ্টা করুন। মুখ ধোয়ার জন্য বাজারে প্রচলিত ফেস ওয়াশ ছেড়ে চিনি এবং মধুর মিশ্রণে ঘরেই তৈরি করুন বিশেষ প্যাক। এক চা চামচ মধুর সঙ্গে দুই টেবিল চামচ চিনি মেশান। এটি সপ্তাহে দুবার ব্যবহার করলেই ত্বক আগের তুলনায় উজ্জ্বল দেখাবে।
৪.ত্বক পরিষ্কার করতে প্রতিদিন বেবি লোশন ব্যবহার করুন। এটি ত্বকের জন্য অনেক উপকারি। বেবি লোশন ত্বককে নরম ও নমনীয় রাখে।
৫.মুখে এবং হাতে সানস্ক্রিন ক্রিম মাখার সময় পায়েও মাখুন। সূর্যালোকে পায়ে কালো দাগ পড়ে এবং পায়ের ত্বক কুঁচকে যায়।
তবে সপ্তাহে প্রতিদিন সম্ভব না হলে অন্তত তিন দিন শসার রস বা শসা গোল করে কেটে চোখের ওপর দেওয়া উচিত। সারা দিনে চোখের ওপর চাপ বেশি পড়ে। আবার ক্লান্তিও প্রকাশ পায় চোখের মাধ্যমে। তাই নিয়মিত চোখের যত্ন নিতে হবে। এভাবে নিজের যত্নে ৩০ মিনিট রাখুন। তাহলে শরীর ও মন দুই-ই সতেজ থাকবে।