ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৭:৫৮:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে তৃতীয় দফায় লকডাউন বাড়ল আরও ১৪ দিন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০১ পিএম, ২ মে ২০২০ শনিবার

ভারতে তৃতীয় দফায় লকডাউন বাড়ল আরও ১৪ দিন। ছবি: পিটিআই।

ভারতে তৃতীয় দফায় লকডাউন বাড়ল আরও ১৪ দিন। ছবি: পিটিআই।

ভারতে আরও একদফা বাড়ল লকডাউনের মেয়াদ। তৃতীয় দফায় আরও ১৪ দিনের জন্য লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

দেশটিতে কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তরফ থেকে জানানো হয়েছে।

এই চোদ্দ দিনে কোন কোন ক্ষেত্রে কী ধরনের কার্যকলাপ চলবে অথবা চলবে না, তা নিয়েও কেন্দ্র এ দিন নতুন নির্দেশিকা জারি করেছে। গ্রিন জোন এবং অরেঞ্জ জোনে অনেক বিধিনিষেধই শিথিল করার পথে হাঁটছে কেন্দ্র।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন অমিত শাহসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে। সেই বৈঠকেই করোনা পরিস্থিতি এবং লকডাউনের প্রয়োজনীয়তা নিয়ে পর্যালোচনা হয়। তার পরে সন্ধ্যা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রেস বিবৃতি প্রকাশ করে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করা হয়।