ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৬:১৫:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিয়ের পর কাজে ফিরেছেন সুমাইয়া শিমু

প্রকাশিত : ০৮:৫৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫ রবিবার | আপডেট: ০৮:৫৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫ রবিবার

0120150124113945 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : অনেকের আশংকা ছিলো, হয়তো সুমাইয়া শিমু বিয়ের পর অভিনয় থেকে বিদায়ই নেবেন। কিন্তু বাস্তবে তা ঘটে নি। তিনি অভিনেত্রী, অভিনয়েই তার মনের খোরাক। তাই বিয়ের পর, নতুন সংসার সাজিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে নাটকের দৃশ্যধারণে অংশ নিয়েছেন সুমাইয়া শিমু। নাটকের নাম ‘ব্রিফকেস’। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন মাজনুন মিজান ও পাভেল ইসলাম।‘ব্রিফকেস’ প্রচার হবে আগামী কোরবানির ঈদে, এনটিভিতে। চিত্রনাট্য লিখেছেন লতিফুল ইসলাম শিবলী, পরিচালনায় সনি চৌধুরী। পরিচালক বাংলানিউজকে জানাচ্ছেন, ব্রিফকেসটি নিয়েই গল্প। এক রাতে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাস। সেখানে একটি ব্রিফকেস কুড়িয়ে পায় নায়ক। জীবন বদলে যায় তার।