ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫৪:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার উপসর্গ নিয়ে ঈশ্বরদীতে এক গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪২ এএম, ৩ মে ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঈশ্বরদীতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দুই সন্তানের জননী এই গৃহবধূর নাম পিটু। তার বয়স আনুমানিক ৩০ বছর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার দুপুরের পর সে মারা যায় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শহরের বাবুপাড়া এলাকায় তারা বসবাস করেন। মরদেহ রাজশাহী হতে ঈশ্বরদীতে আনার পর রাতেই দাফন করা হয়েছে।

ঈশ্বরদী হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসমা খান জানান, ১০-১২ দিন ধরে সে কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন। গত ৩১ মার্চ তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসা দেয়া হয়। শুক্রবার শ্বাসকষ্ট বাড়ার বিষয়টি ফোনে জানালে তাকে রাজশাহী নেয়ার পরামর্শ দেয়া হয়। বিশেষ অ্যাম্বুলেন্সে করে তাকে শুক্রবারই রাজশাহী নিয়ে মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করা হয়। শনিবার এক্সরে ও রক্ত পরীক্ষা করার কথা ছিলো। মেডিকেল কলেজের করোনা ইউনিট হতে করোনা পরীক্ষার জন্য তার গলা হতে লালা সংগ্রহ করা হয়। দুপুরের পর পরই তিনি মারা যান। দুয়েক দিনের এই রিপোর্ট পাওয়া যেতে পারে বলে তিনি জানিয়েছেন। করোনা রিপোর্ট না আসা পর্যন্ত উপজেলা প্রশাসন পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন।


-জেডসি