ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৬:১৬:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিনিয়র নেতাদের সঙ্গে খালেদার বৈঠক রাতে

প্রকাশিত : ০৯:১১ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫ রবিবার | আপডেট: ০৯:১১ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫ রবিবার

1434214771
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলের সিনিয়র নেতাদের বৈঠক ডাকা হয়েছে। রবিবার রাত ৯টায় গুলশান কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানা গেছে। 
 
দুপুরে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেন। খালেদা জিয়ার লন্ডন যাওয়ার আগে এই বৈঠকের আহ্বান করা হয়।
 
তিনি জানান, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসন দলের সিনিয়র নেতাদের তার গুলশান রাজনৈতিক কার্যালয়ে ডেকেছেন। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
 
এছাড়া রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে সৌদি রাষ্ট্রদূত তার কার্যালয়ে আসবেন ।