ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫৪:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বামীর সংস্পর্শে এসে স্ত্রীও করোনায় আক্রান্ত

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১২ পিএম, ৫ মে ২০২০ মঙ্গলবার

স্বামীর সংস্পর্শে এসে স্ত্রীও করোনায় আক্রান্ত

স্বামীর সংস্পর্শে এসে স্ত্রীও করোনায় আক্রান্ত

বগুড়ার আদমদীঘি উপজেলায় নারায়ণগঞ্জ ফেরত রিকশাচালকের করোনাভাইরাস শনাক্তের পর তার সংস্পর্শে আসা স্ত্রীও আক্রান্ত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে ওই নারীর করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান।

তিনি বলেন, গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে ওই রিকশাচালক আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় নিজ বাড়িতে আসেন। সেই রাত থেকেই তাকে বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। তার জ্বর ও কাশি থাকায় ১৮ এপ্রিল নমুনা সংগ্রহ করে পাঠানোর পর ২১ এপ্রিল ফলাফল আসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, পরে সেদিনই তাকে বাড়ি থেকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে পাঠানো হয়। সেখানে তাকে দেখাশোনার জন্য তার স্ত্রীকে সঙ্গে পাঠানো হয়। পরে ৩০ এপ্রিল তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালের (পিসিআর) ল্যাবে পাঠানো হয়। এরপর গতকাল সোমবার রাত ১০টায় জানা গেছে তার স্ত্রীরও করোনা পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, ওই রিকশাচালকের দ্বিতীয়বার পরীক্ষায়ও ফল পজিটিভ এসেছে। ধারণা করা হচ্ছে, স্বামীর সংস্পর্শে এসেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।