করোনায় বিশ্বব্যাপী প্রাণহানি দুই লাখ ৫৮ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩৯ এএম, ৬ মে ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) বুধবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৮ হাজার ৩২৬ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ২৭ হাজার ৩০১ জন। অপরদিকে ১২ লাখ ৪১ হাজার ৯৩১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১ হাজারের বেশি মানুষ। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ৪৫ হাজারের বেশি করোনা রোগী।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৭ হাজার ৬৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৭২ হাজার ২৭১ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ৬২৮ জন।
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫০ হাজার ৫৬১ জন এবং মৃত্যু হয়েছে ২৫ হাজার ৬১৩ জনের।
মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৩ হাজার ১৩ জন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের।
-জেডসি
