ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৬:৫৫:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার প্রথম ভ্যাকসিন আবিষ্কারের দাবি ইতালির

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৬ এএম, ৬ মে ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন তৈরি করার দাবি করলেন ইতালির একদল বিজ্ঞানী। মঙ্গলবার সায়েন্স টাইমস ম্যাগাজিনে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোমের পালানজানি হাসপাতালে সংক্রমণ বিশেষজ্ঞরা এই ভ্যাকসিন পরীক্ষা করেছেন। ইতালীয় এই ভ্যাকসিনের অ্যান্টিবডি ইঁদুরের শরীরে প্রয়োগ করে সফলতা মিলেছে।মানুষের শরীরেও এই প্রতিষেধক কাজ করবে বলে দাবি তাদের।

ইতালীয় ফার্মাসিউটিক্যাল সংস্থা টাকিসের সিইও লুইগি আরিসিচিও জানিয়েছেন, মানুষের শরীরে কার্যকর হবে ভ্যাকসিন তার সংকেত মিলেছে পালানজানি হাসপাতালেই। এটিই বিশ্বের প্রথম ক্যান্ডিডেট ভ্যাকসিন (যে ভ্যাকসিন সরকারি ছাড়পত্রের জন্য অপেক্ষায়) যা মানুষের শরীর থেকে করোনা দূর করতে সক্ষম। ভ্যাকসিনটি এই গ্রীষ্মের পরেই ব্যবহার করার ছাড়পত্র পাওয়া যাবে বলেও আশাবাদী তারা।

লুইগি আরিসিচিও আরও জানিয়েছেন, এই মুহূর্তে তাদের গবেষণা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তাদের প্রযুক্তিগত দিকে সাহায্য করছে মার্কিন সংস্থা লিনেরেক্স।.

এই মুহূর্তে গোটা বিশ্বই কোন দেশ আগে করোনা ভ্যাকসিন তৈরি করতে পারে, সেই দিকে চেয়ে রয়েছে। তবে কোনো প্রতিযোগিতায় যেতে রাজি নন লুইগি। তার কথায়, করোনার সঙ্গে লড়ছে সবাই। আমরা কোনো প্রতিযোগিতায় নেই। বরং সবার সহায়তা পেলেই লড়াই সার্থক হবে।

এদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে বুধবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৮ হাজার ৩২৬ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ২৭ হাজার ৩০১ জন। অপরদিকে ১২ লাখ ৪১ হাজার ৯৩১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি