ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৭:২২:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশের ৬৪ জেলাতেই করোনার থাবা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১১ পিএম, ৬ মে ২০২০ বুধবার

দেশের ৬৪ জেলাতেই করোনার থাবা

দেশের ৬৪ জেলাতেই করোনার থাবা

দেশজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বাকি ছিল শুধু পার্বত্য জেলা রাঙামাটি। এবার সেখানেও চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

তিনি জানান, গত দুদিনে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১২২টি নমুনা পরীক্ষা করা হয়। ২২টি নমুনার পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চট্টগ্রামের নতুন ১২ জন, পুরোনো একজন, রাঙ্গামাটিতে শনাক্ত হয়েছেন চারজন, লক্ষ্মীপুরের একজন, ফেনী জেলায় একজন, নোয়াখালী জেলায় দুজন।

ডা. হাসান শাহরিয়ার কবির জানান, রাঙ্গামাটিতে আক্রান্তদের একজন শহরের রিজার্ভবাজার, দুজন হাসপাতাল এলাকা ও একজন দেবাশিষ নগরের বাসিন্দা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৭৯০ জন এবং মারা গেছে ৩ জন।  এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১১ হাজার ৭১৯ জন।