ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৬:৫৩:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় আক্রান্ত রুশ সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লুইবিমোভা।তবে বড় ধরনের কোনো ঝুঁকি না থাকায় হাসপাতালে ভর্তি না করে তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি মন্ত্রণালয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। খবর ডেইলি সাবাহ’র।

ওলগার প্রেস সেক্রেটারি আনা উসাচেভার বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা জানিয়েছে, মন্ত্রীর হালকা লক্ষণ আছে এবং তিনি ঘরে বসে কাজ করছে এবং মিটিং অনলাইনে সারছেন।

এই নিয়ে রুশ মন্ত্রিসভার তিন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। গত সপ্তাহে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

প্রাণহানি বেশি না হলেও রাশিয়ায় এখন দ্রুততায় বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত এক লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে এক হাজার ৫৩৭ জনের। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২১ হাজার ৩২৭ জন।

-জেডসি