দৌলতপুরে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু
প্রকাশিত : ১০:০৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫ সোমবার | আপডেট: ১০:০৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, দৌলতপুর: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দাড়ের পাড়া গৈরির বিলে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তারা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
পুলিশ জানায়, সোমবার দুপুর ১২টার দিকে দাড়েরপাড়া গ্রামের শুকচাঁদের মেয়ে ও দাড়ের পাড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী মিম (১০) এবং একই গ্রামের রিয়াজুলের মেয়ে ও ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ঋতু (৯) পার্শ্ববর্তী গৈরির বিলে গোসল করতে গিয়ে ডুবে যায়।
স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর বেলা ১টার দিকে তাদের লাশ উদ্ধার করে।
