ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৬:৫২:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শনিবার লকডাউন তুলে নেয়ার ঘোষণা পাকিস্তান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ৮ মে ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সাধারণ মানুষের ভোগান্তির কারণে শনিবার থেকে লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার জাতীর উদ্দেশে দেয়া ভাষণে ইমরান খান এ ঘোষণা দেন।

এর আগে প্রধানমন্ত্রী ইমরান পাকিস্তানের জাতীয় সমন্বয় কমিটির সঙ্গে বৈঠক করেন। সেখানে লকডাউন উঠিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী বলেন, আমাদের মানুষ ভোগান্তিতে পড়েছে। তাই লকডাউন ওঠানো হচ্ছে। আমরা জানি সংক্রমণ বাড়তে থাকলেও এমন সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু এটা তো থামছেও না।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাব অনুযায়ী, পাকিস্তানে এখন পর্যন্ত ২৪ হাজার ৭৩ জন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৬৪ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৪ জন।

এদিকে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ৭১১ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৩৯ লাখ ১৬ হাজার ৩৩৮ জনের শরীরে।আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ লাখ ৪৩ হাজার ৫৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৩ লাখ ২ হাজার ৫৭৩ জন। এদের মধ্যে ২২ লাখ ৫৩ হাজার ৬১৫ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৪৮ হাজার ৯৫৮ জনের অবস্থা গুরুতর।

-জেডসি