ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৬:১৫:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মঙ্গলবার রাতে লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া

প্রকাশিত : ১১:৪৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫ সোমবার | আপডেট: ১১:৪৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫ সোমবার

imagesস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : চোখের চিকিৎসার পাশপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে রওনা দেবেন তিনি। 
 
বেশ কয়েকবার লন্ডন সফর পেছানোর পর রবিবার রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকের পর তার লন্ডন সফরের কথা জানানো হয়।
 
বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। তিনি তার চোখের চিকিৎসা করাবেন। সেখানে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে কিছুদিন সময় কাটাবেন।