ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৬:১৫:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভ্যাট প্রত্যাহার করায় 'নো ভ্যাট অন এডুকেশনের' পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫ সোমবার | আপডেট: ০১:৪৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫ সোমবার

91352_Lash
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নো ভ্যাট অন এডুকেশন।
সোমবার বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনে এই অভিনন্দন জানানো হয়।
নো ভ্যাট অন এডুকেশনের মুখপাত্র ফারুক আহমদ আরিফ বলেন, শিক্ষার উপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই।  এজন্য আমরা আনন্দিত। এ সময় তিনি শিক্ষার উপর ভ্যাট প্রত্যাহার করায় মাননীয় অর্থমন্ত্রীকেও ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি ফের শিক্ষা অধিকার ক্ষুন্ন হয় তাহলে শিক্ষার্থীরা আবারও প্রতিবাদী হয়ে উঠবে।