ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৬:৪২:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু প্রায় ৭৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ৯ মে ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।দীর্ঘ হচ্ছে লাশের সারি। মৃতদের শেষকৃত্যের জায়গার সংকট দেখা দিয়েছে।করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ২১ হাজার ৭৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৬১৫ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৬০৩ জন।

সম্প্রতি মৃতের সংখ্যা বেশ কমলেও গত দুই দিনে তা আবার বেড়ে গিয়েছে। শুক্রবার দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ১৬৮৭ জনের। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ২৬ হাজার ৫৮৫ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৭০৫ জন। এরপরই রয়েছে নিউ জার্সি। সেখানে মৃত্যু হয়েছে ৮৯৮৬ জনের, আক্রান্ত এক লাখ ৩৭ হাজার ২১২ জন।

শনিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭৬ হাজার ২১৬ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ১২ হাজার ৮৪১ জন। অপরদিকে ১৩ লাখ ৮৫ হাজার ১৮৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি