ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৬:০৩:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সৌদি আরবে নারী গৃহকর্মী নিয়োগে চাকরি মেলা

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫ সোমবার | আপডেট: ০১:৪৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫ সোমবার

20140809050740 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নাটোর: সৌদি আরবে বিনা খরচে নারী গৃহকর্মী নিয়োগে নাটোরে চাকরি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।   পরে, এ উপলক্ষে জেলা প্রশাসন এবং বেসরকারি সংস্থা এনএসকেএস’এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান, এনএসকেএস’এর পরিচালক রওশন আরা শ্যামলী প্রমুখ। মেলার প্রথম দিনে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে যাওয়ার জন্য ৪৫ জন নারী রেজিস্ট্রেশন করেছেন।