ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৫:১৮:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ২ লাখ ৮০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ পিএম, ১০ মে ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮০ হাজার ৪৩২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৭৮৮ জন। অপরদিকে ১৪ লাখ ৪১ হাজার ৪৭৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৪২৪৮ জনের। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬ হাজারের বেশি করোনা রোগী।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জন এবং মৃত্যু হয়েছে ৮০ হাজার ৩৭ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৭৮ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৭৮৬ জন এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ২৯৯ জনের।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ২৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৩০ হাজার ৩৯৫ জনের।

-জেডসি