যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ৮০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১৭ পিএম, ১০ মে ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।দীর্ঘ হচ্ছে লাশের সারি। করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ১৪২২ জনের। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ।
শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জন এবং মৃত্যু হয়েছে ৮০ হাজার ৩৭ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৭৮ জন।
যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৭১ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৪০৯ জন। এরপরই রয়েছে নিউ জার্সি। সেখানে মৃত্যু হয়েছে ৯১১৮ জনের, আক্রান্ত এক লাখ ৩৮ হাজার ৫৭৯ জন।
রবিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮০ হাজার ৪৩২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৭৮৮ জন। অপরদিকে ১৪ লাখ ৪১ হাজার ৪৭৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
-জেডসি
