নিহত ফাহিমের লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
প্রকাশিত : ০৩:৫৫ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৩:৫৫ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ফাহিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ফাহিম সিদ্ধিরগঞ্জে সফর আলী ভূঁইয়া স্কুলে কেজিতে পড়ত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মামা জামাল হোসেন উইমেননিউজকে বলেন, ফাহিমের মা ফিরোজা বেগম একজন পোশাকশ্রমিক। মায়ের সঙ্গে সে থাকত। আদমজী সোনা মিয়া মার্কেটের সামনে স্কুলে যাওয়ার পথে ফাহিমকে অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে ফাহিম গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর সকাল সাড়ে আটটার দিকে সে মারা যায়।
