করোনায় বিশ্বব্যাপী প্রাণহানি প্রায় ২ লাখ ৮৪ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২২ পিএম, ১১ মে ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮৩ হাজার ৮৬০ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৮০ হাজার ৩০৩ জন। অপরদিকে ১৪ লাখ ৯০ হাজার ৭৭৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩৫১০ জনের। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ৫০ হাজার রোগী।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৬৭ হাজার ৬৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৮০ হাজার ৭৮৭ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৩৩৬ জন।
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৬৬৩ জন এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬২১ জনের।
মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭০ জন এবং মৃত্যু হয়েছে ৩০ হাজার ৫৬০ জনের।
-জেডসি
