ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৫:১৭:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় একদিনে সুস্থ ৫০ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১১ মে ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত থেকে গত একদিনে বিশ্বে সুস্থ হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। এর মাধ্যমে বিশ্বব্যাপী করোনায় সুস্থ হওয়ার সংখ্যা ১৫ লাখের কাছাকাছি পৌঁছে গেছে।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ৭৭৬ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৩৩৬ জন, স্পেনে এক লাখ ৭৬ হাজার ৪৩৯ জন, ইতালিতে এক লাখ ৫ হাজার ১৮৬ জন, ফ্রান্সে ৫৬ হাজার ২১৭ জন। ইরানে সুস্থ হয়েছেন ৮৬ হাজার ১৪৩ জন। তুরস্কে সুস্থ হয়েছেন ৯২ হাজার ৬৯১ জন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৪ হাজার ৪০০ জন।

সোমবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৮৩ হাজার ৮৬০ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৮০ হাজার ৩০৩ জন। অপরদিকে ১৪ লাখ ৯০ হাজার ৭৭৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি