ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৫:১৮:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীনে নতুন করে করোনার হানা, একটি শহর লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৩ পিএম, ১১ মে ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনে ফের প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পর নতুন করে একটি শহর লকডাউন করে দিয়েছে দেশটির প্রশাসন। করোনা সংক্রমণ দেখা দেয়ায় চীনের উত্তরাঞ্জলের জিলিন প্রদেশের শুলান শহরটিকে লকডাউন করা হয়।

শুলানে একদিনে এক লন্ড্রি থেকে সংক্রমণ হয়েছে ১১ জনের। ৪৫ বছর বয়সী এক নারী থেকে শুরু হয়েছে সংক্রমণ, তার পরিবারের অধিকাংশই এখন কোভিড-১৯ রোগী। তবে সম্প্রতি তার কোনো ভ্রমণের ইতিহাস নেই।

চীন সরকার এই শহরে সর্বোচ্চ ঝুঁকি ঘোষণা দিয়ে সকল জমসমাগম নিষিদ্ধ করে দিয়েছে। এই শহরটির সীমান্ত উত্তর কোরিয়ার সঙ্গে সংযুক্ত। উত্তর কোরিয়া সরকার এখন পর্যন্ত কোনো করোনাভাইরাস নেই বলে দাবি করছে।

এছাড়া করোনার উৎপত্তিস্থল উহানে নতুন করে পাঁচজনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। ১১ই মার্চের পর এটাই সর্বোচ্চ।


-জেডসি