ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৫:১৬:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় বিশ্বব্যাপী মৃত্যু প্রায় দুই লাখ ৯৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৩ মে ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯২ হাজার ৮৮৬ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৪২ হাজার ৩৩৫ জন। অপরদিকে ১৬ লাখ ২ হাজার ৪৩৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫  হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫৩২০ জনের। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৩ হাজারের বেশি রোগী।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮ হাজার ৬৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৮৩ হাজার ৪২৫ জনের। সুস্থ হয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৭৪৬ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৫২০ জন এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৯২০ জনের।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছ ব্রিটেনে। দেশটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩২ হাজার ৬৯২ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৬ হাজার ৪৬৩ জন। এছাড়া ইতালিতে নিহত হয়েছেন ৩০ হাজার ৯১১ জন।

হঠাৎ করে সংক্রমণ বেড়ে গিয়েছে রাশিয়ায়। আক্রান্তের দিক দিয়ে ব্রিটেন ইতালিকে পেছনে ফেলে তৃতীয় অবস্থানে চলে এসেছে দেশটি। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ২৪৩ জন এবং মৃত্যু হয়েছে ২১১৬ জনের।

-জেডসি