ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৩:৫৯:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় যুক্তরাজ্যের বৃদ্ধাশ্রমে ২০ হাজার প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫২ পিএম, ১৩ মে ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে বিভিন্ন বৃদ্ধাশ্রমের কমপক্ষে ২০ হাজার নিবাসী মারা গেছেন। গত ৮ সপ্তাহে ইংল্যান্ড ও ওয়েলসে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেয়ার হোমে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন প্রায় ১০ হাজার। এর মধ্য দিয়ে ইউরোপের সর্বাধিক ও বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে।

বলা হচ্ছে, গত পাঁচ বছরে বৃদ্ধাশ্রমগুলোতে একই সময়ে যে মৃত্যুহার ছিল, করোনা মহামারিতে তা বেড়েছে দ্বিগুণেরও বেশি। এসময়ে বৃদ্ধাশ্রমগুলোতে অন্যান্য সব রোগ বা বার্ধক্যজনিত কারণ মিলিয়ে প্রাণহানির সংখ্যা ছিল ৩৭ হাজার ৬২৭।

মঙ্গলবার যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্য অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে করোনায় মৃতের সংখ্যা এখন ৪০ হাজার ৪৯৬ জন।

-জেডসি