ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৬:০৩:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া

প্রকাশিত : ০৩:৩১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫ বুধবার | আপডেট: ০৩:৩১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫ বুধবার

khaleda স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ব্যক্তিগত সফরে লন্ডনের উদ্দেশে গতকাল রাতে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত সাড়ে নয়টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস্ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনসহ নেতাকর্মীরা বিমানবন্দরে তাকে বিদায় জানান। বেগম জিয়া লন্ডনে অবস্থানরত পুত্র তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে এবারের ঈদ উদযাপন করবেন বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান। তিনি আরো জানান, বিএনপি নেত্রী সেখানে চোখের চিকিৎসা করাবেন এবং ঈদের পর দেশে ফিরবেন।