ইউএস ওপেন: প্রথম গ্রান্ডস্ল্যাম শিরোপা জিতেছেন সানিয়া
প্রকাশিত : ০৩:৪৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫ বুধবার | আপডেট: ০৩:৪৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫ বুধবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : ক্যারিয়ারের দ্বিতীয় ও ইউএস ওপেনের প্রথম ডাবলসের গ্রান্ডস্ল্যাম শিরোপা জিতে দেশে ফিরেছেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। দেশে ফিরেই নিজেকে মনে-প্রাণে একজন ভারতীয় হিসেবে দাবি করলেন এই টেনিস কন্যা।
চলতি বছরের ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরষ্কার রাজিব গান্ধী খেলরত্ন দেয়া হয় সানিয়া মির্জাকে। কিন্তু, পাকিস্তানি ক্রিকেটারের সহধর্মী হিসেবে সানিয়ার যোগ্যতা নিয়ে আদালতে আপিল করেন গিরিশাহ। চলমান বিতর্কের মাঝেই ক্যারিয়ারের ২য় ডাবলস গ্রান্ডস্ল্যাম শিরোপা নিয়েই ভারতে ফেরেন এই টেনিস কন্যা। হায়দ্রাবাদে পৌঁছালে সানিয়াকে উষ্ণ অভ্যর্থনা সমর্থকরা। দেশে ফিরে ইউএস ওপেনের শিরোপাও ভারতের জনগণের জন্য উৎসর্গ করলেন সানিয়া। সুইস টেনিস কন্যা মার্টিনা হিঙ্গিসের সাথে জুটি বেঁধে উম্বলডন ও ইউএস ওপেনের ডাবলস শিরোপা জিতেছেন শোয়েব মালিকের স্ত্রী।
সানিয়া মির্জা বলেন, এদেশের সবার প্রার্থনা ও ভালোবাসা আমার সফলতার উৎস। আমি মনে প্রাণে একজন ভারতীয়। সব সময় দেশের জন্য, পরিবারের জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। 