ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৩:৫৯:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত সাড়ে ১৪ লাখ, মৃত ৮৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।দীর্ঘ হচ্ছে লাশের সারি। তবে আশার আলো দেখছে যুক্তরাষ্ট্র। করোনার কেন্দ্র হয়ে ওঠার পর মৃত্যু সংখ্যা ধীরে ধীরে কমে আসছে।করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৯১২ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ২৭ জন।

এছাড়া, বৃহস্পতিবার নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ১৭১৫ জনের, আক্রান্ত হয়েছেন ২৭ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ২৭ হাজার ৪২৬ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৯৬ জন। এরপরই রয়েছে নিউ জার্সি। সেখানে মৃত্যু হয়েছে ৯৯৪৬ জনের, আক্রান্ত এক লাখ ৪৪ হাজার ২৪ জন।

শুক্রবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৩ হাজার ৩৭২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ২৫ হাজার ৪১১ জন। অপরদিকে ১৭ লাখ ৩ হাজার ৮০৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি