করোনা: দেশে একদিনে মৃত্যু ১৫, আক্রান্ত ১২০২
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
করোনা : দেশে একদিনে মৃত্যু ১৫, আক্রান্ত ১২০২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে আরও ১৫ জন। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জন। ৮ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০ হাজার ছাড়িয়েছে।
আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘৮ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা করে এক হাজার ২০২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। এ ছাড়া ২৪ ঘণ্টায় হয়েছেন ২৭৯ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘এ ভাইরাসে নতুন করে ১২০২ জন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে। আরও ১৫ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৮ জনে।
নতুন করে মারা যাওয়া ১৫ জনের মধ্যে সাতজন পুরুষ এবং আটজন নারী, যোগ করেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, নতুন করে ২৭৯ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন।’
এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৪১ জন এবং মারা গেছে ১৪ জন। এরও আগে বুধবার শনান্ত হয়েছিল ১ হাজার ১৬২ জন, মৃত্যু হয় ১৯ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৯৬৯ জন, মারা যায় ১১ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
