ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৪:৫০:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

র‍্যাম্পে হাঁটলেন মিম, মম ও মেহজাবিন

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫ বুধবার | আপডেট: ০১:৫৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫ বুধবার

index-32786 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : গত রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিলিভারের আয়োজনে এক ফ্যাশন শো'র উপলক্ষ ছিল 'ট্রেসেমে' নামের একটি শ্যাম্পুর বাজারজাতকরণ। এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলো সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউডের হার্টথ্রোব অভিনেত্রী সুস্মিতা সেন। সুস্মিতার পাশাপাশি উপস্থিত ছিলেন বর্তমান সময়ে দেশের জনপ্রিয় অনেক তারকা। ইউনিলিভার আয়োজিত ‘ট্রেসেমে ফ্যাশন শো’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে র‍্যাম্পে হাঁটলেন বিদ্যা সিনহা মিম। সাদিয়া ইসলাম মৌ, মেহজাবিনও এসেছিলেন শো স্টপার হয়ে। চার রকম সাজ নিয়ে মডেলরা মঞ্চে হেঁটেছেন।